ড. জান্নাতুল ফেরদৌস একজন অভিজ্ঞ রেডিয়েশন অনকোলজিস্ট ও ক্যান্সার বিশেষজ্ঞ। তিনি বর্তমানে আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগে অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত। এফসিপিএস (রেডিওথেরাপি) ডিগ্রিধারী এই চিকিৎসক সব ধরনের ক্যান্সারের চিকিৎসা করলেও জরায়ুমুখ ক্যান্সারে ব্র্যাকিথেরাপি (Brachytherapy) প্রদানের ক্ষেত্রে বিশেষ দক্ষ। এ ছাড়া তিনি স্তন, ফুসফুস, হেড-নেকসহ বিভিন্ন ক্যান্সারে রেডিওথেরাপি (IMRT, 3D-CRT), কেমোথেরাপি ও আধুনিক প্রটোকল অনুযায়ী সেবা প্রদান করে আসছেন।
ভিডিওটি Jenphar Bangladesh প্রযোজিত · তালিকার ক্রমে প্রভাব ফেলে না
এই ডাক্তার কি আমার জন্য
আপনার পরিস্থিতি বলুন
তিনটি তথ্য দিলে বুঝতে পারবেন এই ডাক্তার আপনার ক্ষেত্রে উপযুক্ত কিনা।
উপরে তথ্য দিলে ফলাফল দেখাবে
যেসব চিকিৎসা করেন
কেমোথেরাপি (Chemotherapy)
ক্যান্সারের স্টেজ, টিউমারের বৈশিষ্ট্য ও রোগীর সামগ্রিক অবস্থা বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী কেমোথেরাপির মাধ্যমে systemic treatment দেওয়া হয়।
রেডিওথেরাপি (Radiotherapy)
স্তন ক্যান্সারের অপারেশনের পর বা নির্দিষ্ট পরিস্থিতিতে স্থানীয়ভাবে ক্যান্সার নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অনুযায়ী রেডিওথেরাপি দেওয়া হয়।
বিশেষ দক্ষতা
টার্গেটেড থেরাপি (Targeted Therapy)
HER2-এর মতো নির্দিষ্ট বায়োমার্কার বা রোগের বৈশিষ্ট্য বিবেচনা করে উপযুক্ত রোগীর ক্ষেত্রে targeted treatment দেওয়া হয়।
হরমোন থেরাপি (Hormone Therapy)
ER/PR positive স্তন ক্যান্সারের ক্ষেত্রে রোগীর রিপোর্ট, স্টেজ ও অন্যান্য বৈশিষ্ট্য বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী হরমোন থেরাপি দেওয়া হয়।
রেডিওথেরাপি (Radiotherapy)
জরায়ুমুখের ক্যান্সারের স্টেজ, টিউমারের বিস্তার ও রোগীর সামগ্রিক অবস্থা বিবেচনা করে External Beam Radiotherapy-এর মাধ্যমে চিকিৎসা পরিকল্পনা করা হয়।
ব্র্যাকিথেরাপি (Brachytherapy)
জরায়ুমুখের ক্যান্সারের চিকিৎসায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি রেডিওথেরাপি পদ্ধতি। এতে নির্দিষ্ট স্থানে সরাসরি রেডিয়েশন প্রয়োগ করে টিউমার নিয়ন্ত্রণে চিকিৎসা দেওয়া হয়।
বিশেষ দক্ষতা
কেমোথেরাপি (Chemotherapy)
রোগের স্টেজ ও চিকিৎসার উদ্দেশ্য অনুযায়ী প্রয়োজনীয় কেমোথেরাপি দেওয়া হয়। অনেক ক্ষেত্রে রেডিওথেরাপির সঙ্গে সমন্বয় করে কেমোথেরাপি দেওয়া হয়।
স্তন ক্যান্সারের লক্ষণ যা আপনার কখনই অবহেলা করা উচিত নয়
Youtube
3:00
যে কারণে তরুণদের মধ্যে বাড়ছে কোলন ক্যান্সার
Youtube
3:00
রোগীদের গল্প
M
Mosena Akhter
ব্রেস্ট ক্যান্সার
· স্টেজ ৪ · চট্টগ্রাম · 2024
2 বছর ধরে সুস্থ
“আমার স্তন ক্যান্সার ধরা পড়ার পর সবচেয়ে বেশি ভয় ছিল সামনে কী হবে সেটা নিয়ে। অপারেশনের পর ডা. জন্নাতুল ফেরদৌস আপুর কাছে গেলে উনি আমার রিপোর্টগুলো দেখে পরবর্তী চিকিৎসার বিষয়গুলো খুব সহজ করে বুঝিয়ে দেন। প্রয়োজন অনুযায়ী কেমোথেরাপি ও রেডিওথেরাপির পরিকল্পনা করা হয়। চিকিৎসার সময় কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল, সেগুলো নিয়েও উনি কীভাবে সামলাতে হবে বুঝিয়ে দিয়েছেন। এখন চিকিৎসা শেষ করে নিয়মিত ফলোআপে আছি। ক্যান্সার ধরা পড়ার পর যে ভয়টা ছিল, এখন সেটা অনেকটাই কমেছে।”
তখন: এক প্রকার আশাই ছেড়ে দিয়েছিলেন। →এখন: সুস্থ আছেন এবং নিয়মিত ফলোআপে আছেন।
নাম পরিবর্তিত
S
Sanjida Alam
সার্ভিক্যাল ক্যান্সার
· স্টেজ ৪ · চট্টগ্রাম · 2024
2 বছর ধরে সুস্থ
“ক্যান্সার ধরা পড়ার পর প্রথম কয়েকদিন খুব ভেঙে পড়েছিলাম। বিশেষ করে রেডিওথেরাপি আর ব্র্যাকিথেরাপির কথা শুনে অনেক ভয় পেয়েছিলাম। ডা. জন্নাতুল ফেরদৌস আপু শুরু থেকেই ধীরে ধীরে সবকিছু বুঝিয়ে বলেছেন-কোন চিকিৎসাটা কেন লাগবে, কীভাবে হবে, চিকিৎসার সময় কী ধরনের সমস্যা হতে পারে। রেডিওথেরাপির পাশাপাশি ব্র্যাকিথেরাপির চিকিৎসাটাও উনার তত্ত্বাবধানে নিয়েছি। পুরো সময়টায় মনে হয়েছে চিকিৎসার পাশাপাশি মানসিকভাবেও উনি আমাদের পাশে ছিলেন। এখন নিয়মিত ফলোআপ করছি, আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছি।”
তখন: আর বাঁচবেন না বেশিদিন→এখন: সুস্থ আছেন এবং কাজ করেন এখন
নাম পরিবর্তিত
চিকিৎসা দর্শন
সঠিক রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা পরিকল্পনা
প্রতিটি রোগীর ক্যান্সারের ধরন, স্টেজ, রিপোর্ট ও শারীরিক অবস্থা বুঝে প্রয়োজনীয় চিকিৎসা পরিকল্পনা করাই আমার মূল লক্ষ্য।
আধুনিক চিকিৎসার সমন্বিত প্রয়োগ
প্রয়োজন অনুযায়ী রেডিওথেরাপি, ব্র্যাকিথেরাপি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপির সমন্বয়ের মাধ্যমে রোগীর জন্য উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা।
চিকিৎসার পাশাপাশি রোগীর পাশে থাকা
ক্যান্সার চিকিৎসায় শুধু রোগ নিয়ন্ত্রণ নয়, রোগীর মানসিক স্বস্তি, জীবনযাত্রার মান এবং চিকিৎসা সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়াকেও সমান গুরুত্ব দেওয়া।
পরিচয়, ডিগ্রি ও চেম্বারের তথ্য ডাক্তার নিজে দিয়েছেন এবং CCB যাচাই করেছে। সেবার বিবরণ, রোগীর সংখ্যা ও গল্পগুলো ডাক্তারের সাথে আলোচনা করে CCB সাজিয়েছে। রোগীদের মতামত সরাসরি রোগীদের কাছ থেকে নেওয়া।
সর্বশেষ হালনাগাদ: 6 October 2026।
অ্যাপয়েন্টমেন্ট সেবা সমূহ
সরাসরি বুকিং
আপনার সুবিধাজনক পদ্ধতিতে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে অ্যাপয়েন্টমেন্ট বা পরামর্শ গ্রহণ করুন:
হাসপাতাল ও চেম্বার সাক্ষাৎকার
আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল, উত্তরা, ঢাকা।